সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

৫ কোম্পানির পর্ষদ সভা ২৮ অক্টোবর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন
৫ কোম্পানির পর্ষদ সভা ২৮ অক্টোবর – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠান তাদের চলতি অর্থ বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশের জন্য পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে। প্রতিষ্ঠান গুলো হচ্ছে:- মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। সভায় কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। অনুমোদনের পরে প্রকাশ করবে কোম্পানিটি।

ফারইস্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল অনুমোদন করা হবে। অনুমোদনের পরে প্রকাশ করবে কোম্পানিটি।

গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়। সভায় ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হবে। অনুমোদনের পরে প্রকাশ করবে কোম্পানিটি।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল অনুমোদন করা হবে। অনুমোদনের পরে প্রকাশ করবে কোম্পানিটি।

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়। সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল অনুমোদন করা হবে। অনুমোদনের পরে প্রকাশ করবে কোম্পানিটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর