বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত-১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন
ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত-১

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আনিসুর রহমান সেখ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর বিকালে একই বাড়ির চাচাতো ভাই মৃত আ. করিম সেখের ছেলে মনোয়ার সেখের সঙ্গে আনিচুর রহমান সেখের গাছ কাটার করাত নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোয়ার লোহার রড দিয়ে আনিচুরের মাথায় আঘাত করে। এতে তার মাথায় গভীর ক্ষত হয়। স্থানীয়রা আনিচুরের চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের মাথায় গুরুতর আঘাত ও গভীর কাটা রয়েছে। চিকিৎসা চলছে, তবে অবস্থার অবনতি ঘটতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

আনিসুরের স্ত্রী পিয়ারা বেগম সাংবাদিকদের বলেন, “মনোয়ার ও আমরা একই বাড়ির লোক। সামান্য একটি করাতের জন্য তারা আমার স্বামীকে এমনভাবে মেরেছে যে মনে হচ্ছিল মেরে ফেলবে। আমি এর বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত মনোয়ার সেখ বলেন, “ওরা আমার কাছে গাছ কাটার করাত চেয়েছিল, আমি দিতে পারিনি। এরপর তারা আমার বড় মেয়ে, আনিচুরের স্ত্রী ও ছেলের বউ মারতে আসে। তখন আমি লাঠি দিয়ে আঘাত করি, তা আনিচুরের মাথায় লেগে কেটে যায়।”

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত) মো. মোস্তফা বলেন, “ঘটনার পর আহতকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সে এখন কিছুটা সুস্থ, মামলা প্রক্রিয়াধীন।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom