বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করলেন ধর্মপ্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৫৯ সময় দেখুন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করলেন ধর্মপ্রতিমন্ত্রী

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এম.পি।

২৯ আগস্ট রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সকাল ১০ টায় ইসলামপুর উপজেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন।

এসময় তিনি বলেন, মৎস্য খাত দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের,উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ, সিনিয়র মৎস্য অফিসার
কামরুল হাসান, পৌরসভার মেয়র মোঃ আব্দুল কাদের সেখ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারন সম্পাদক আলহাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, শেখ সাদী রাঙ্গা প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর