সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৭ সময় দেখুন
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্য

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

উপজেলার কেজাইকান্দা গ্রামে শনিবার বিকেলে তারা মারা যান বলে সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক টিপু সুলতান জানান।

নিহতরা হলেন ওই গ্রামের কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) ও তার ছেলে এনায়েত (১০)।

জামালপুর সদরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক টিপু সুলতান জানান, কাঠমিস্ত্রি রুবেল মিয়া প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চালে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বাবাকে ধরতে গিয়ে তার শিশু ছেলে এনায়েতও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর