সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

টপটেন লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
টপটেন লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে গ্রামীণ ওয়ান-স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ১ হাজার ৯৮৯ বারে ৬১ লাখ ৮০ হাজার ১৭৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ১৭ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ দর কমেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ৫০ পয়সা বা ৩.৮৫ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কেডিএস অ্যাক্সেসরিজ ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর