বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

টেক্সাসে দুগ্ধ খামারে আগুনে মারা গেছে ১৮ হাজার গরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
টেক্সাসে দুগ্ধ খামারে আগুনে মারা গেছে ১৮ হাজার গরু


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার মারা গেছে। অঙ্গরাজ্যের ডিমিট শহরের কাছে সাউথ ফর্ক ডেইরিতে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন।

কর্তৃপক্ষের ধারণা, কারখানার যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাস জ্বলে এ ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগুন লেগে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, সোমবার প্রায় সন্ধ্যায় ফার্মে আগুনের খবর পেয়েছে তারা। শেরিফের অফিসের পোস্ট করা এক ছবিতে দেখা যায়, মাটি থেকে কালো ধোঁয়া উঠছে।

পুলিশ ও জরুরি উদ্ধার অভিযানের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে খামারে আটকা পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন এবং ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফ অফিস বিবিসিকে জানিয়েছে, এ সংখ্যা আনুমানিক ১৮ হাজার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর