সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩০১ সময় দেখুন
দর বাড়ার শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গললবার (৩১ আগস্ট) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠেছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ১ হাজার ৯০৮ বারে ৪৯ লাখ ৪ হাজার ৩০৩টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাকসন্স স্পিনিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, জনতা ইন্স্যুরেন্স, মুন্নু অ্যাগ্রো, রিং শাইন টেক্সটাইল, ফার কেমিক্যাল ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর