বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

নানার বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল নাতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
নানার বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল নাতি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে নানার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি পবিত্র বর্মনের (১৪) মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রুহিয়া থানার ঢোলার হাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত পবিত্র বর্মন রুহিয়া ইউনিয়নের মধুপুর (মাস্টার পাড়া) গ্রামের বাসুদেব বর্মনের ছেলে।এলাকাবাসী জানায়, আজ শনিবার পবিত্র তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে যায়। সেখানে দুপুরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় বৈদ্যুতিক পাখা ছিড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পবিত্রের মৃত্যু হয়।বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাটির সত্যেতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর