সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেড – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৩১ আগস্ট) লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৮ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মিথুন নিটিং, তমিজ উদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মেঘনা পেট, তাল্লু স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত মিথুন নিটিংয়ের স্ক্রিনে ১৩ হাজার ৯৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে তমিজ উদ্দিন টেক্সটাইলের স্ক্রিনে ১৪ হাজার ৪৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মেঘনা পেট, তাল্লু স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর