বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

মেলান্দহে মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭০ সময় দেখুন
মেলান্দহে মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমান  আদালতে জরিমানা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহে মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা হয়।
আজ বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর মেলান্দহ বাজারে অভিযানকালে ২টি মামলায় ৪,০০০ টাকা জরিমানা ও প্রায় ৮০০০ মিটার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস,মেলান্দহ,জামালপুরের বাস্তবায়নে মোবাইল কোর্টে নিবাহী মেজিস্ট্রেট হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুর রহমান প্রমুখ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন- মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের জরিমানা অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর