বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

হালদায় মৎস্য সংরক্ষণ অবদান ‘জাতীয় মৎস্য স্বর্ণ পদক’ পেল ফজলে করিম চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২১ সময় দেখুন
হালদায় মৎস্য সংরক্ষণ অবদান ‘জাতীয় মৎস্য স্বর্ণ পদক’ পেল ফজলে করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

টানা চতুর্থ বারের মতো জাতীয় এবং প্রথমবারের মতো মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক-২০২১ গ্রহণ করেছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

২৯ আগস্ট (রবিবার) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পদক গ্রহণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি (ভার্চুয়াল) ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।

উল্লেখ্য, ফজলে করিম এমপি ইতোপূর্বে ২০১৩ সালে ‘পরিবেশ পদক’, ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ ও ২০১৮ সালে ‘বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার’ সহ সর্বমোট ৩ টি জাতীয় পুরস্কার লাভ করেন। সর্বশেষ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় মৎস্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ৪র্থ বারের মতো এই জাতীয় পুরস্কারটি অর্জন করলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর