সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

[১] সৌদি আরবে এই প্রথম অফিসিয়াল মহিলা ফুটবল লীগের উন্মোচন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৮ সময় দেখুন
[১] সৌদি আরবে এই প্রথম অফিসিয়াল মহিলা ফুটবল লীগের উন্মোচন


[১] সৌদি আরবে এই প্রথম অফিসিয়াল মহিলা ফুটবল লীগের উন্মোচন

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: [২] সৌদি আরবে মহিলা জাতীয় ফুটবল দল গঠনের জন্য আসন্ন মাসগুলিতে এই প্রথম মহিলা ফুটবল লীগ চালু করতে চলেছে, সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইয়াসার আল-মিশাল এমনটি ঘোষণা করেছেন।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদে ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সালের উপস্থিতিতে আল-মিশাল গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করেন এবং আনুষ্ঠানিক ভাবে মহিলা জাতীয় ফুটবল দল গঠনের ঘোষণা করেন।

[৪] আল-মিশাল বলেন, আমরা সব অঞ্চলের প্রতিযোগিতার সংখ্যা ২০২৫ সালের মধ্যে ৫০ টি প্রতিযোগিতায় উন্নীত করতে কাজ করছি ।

[৫] তিনি বলেন যে, আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতার আবকাঠামো নবায়ন করে প্রতিভার দক্ষতা সনাক্ত ও বিকাশের জন্য প্রযুক্তির ব্যবহার করে সৌদি ফুটবল ব্যবস্থার বিকাশ করা এবং আরো অনেক লক্ষ্য যা সৌদি ফুটবলের জন্য একটি আশাব্যঞ্জক ভবিষ্যৎ তৈরিতে অবদান রাখবে।

[৬] তিনি আরোও উল্লেখ করেন যে, ব্যাপক কৌশল অবলম্বন করে সৌদিআরবের ফুটবলকে বহিঃবিশ্বের একটি অভিজাত এবং উন্নত দেশ হওয়ার জন্য সঠিক পথে নিয়ে যাবে।আমরা একটি জাতীয় দল তৈরির লক্ষ্যে কাজ করছি যা ২০৩৪ সালের মধ্যে সেরা ২০ এর মধ্যে থাকবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর