সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

৬৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করলো ডিএসইএক্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
৬৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করলো ডিএসইএক্স – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বড় উত্থানের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ৯০০ পয়েন্টের মাইফলক স্পর্শ করল। আজ ডিএসইতে সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯১৬.৩৮ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরুর পর থেকে আজই প্রথম ৬ হাজার ৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৫.৬৭ পয়েন্টে এবং দুই হাজার ৪৭৪.৭২ পয়েন্টে। ডিএসইর এই সূচক দুইটিও চালুর পর আজ সর্বোচ্চ পর্যায়ে অবস্থান নিয়েছে।

ডিএসইতে আজ ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৭ কোটি ২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯২টির বা ৫৪.৪৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৯টির বা ৩৯.৯৫ শতাংশের এবং ৩২টির বা ৮.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর