সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

আনোয়ারায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নরকীয় কায়দায় হত্যার চেস্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৪৩ সময় দেখুন
আনোয়ারায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নরকীয় কায়দায় হত্যার চেস্টা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের গৃহবধুকে শান্তা আকতার ( ১৮) যৌতুকের জন্য নির্মম নির্যাতন করে হত্যার চেস্টা চালায় পাষান্ড স্বামী শাকিল উদ্দিন শিহাব ।

বুধবার (১৫ আগস্ট) রাতে ৯ টায় শাকিল তার শশুর বাড়িতে ঢুকে প্রথমে তার স্ত্রী শান্তাকে এলোপাতাড়ি কিল ,ঘুষি মেরে আহত করে। এক পর্যায়ে কোমড় থেকে ছুরি বের করে স্ত্রীর কানের নিচের ও হাতের রগ কেটে দিয়ে মারাত্মকভাবে জখম করে নির্যাতিতার স্বামী শাকিল। শাকিল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যাবসায় লিপ্ত রয়েছ বলে অভিযোগ পাওয়া যায়। মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা। শান্তা এখন চটগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত পালাতক রয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ৫ মাস আগে হেটিখাইান গ্রামের মৃত আবুল কাশেমের দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া মেয়ে শান্তা আক্তার দক্ষিণ গুজরা এলাকার আবু তাহেরের ছেলে শাকিল উদ্দিন সিহাবে প্রেমের টানে ঘর থেকে পালিয়ে বিয়ে করে। পালিয়ে গিয়ে তারা দুজন শাকিলের বাড়িতে উঠে। কয়েক মাস যাওয়ার পর শান্তা বাপের বাড়িতে এলে তার মাকে স্বামী শাকিল যৌতুকের জন্য চাপ দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর