বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ইপসা’র উদ্যোগে কোভিড-১৯, লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক শিক্ষক ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯১ সময় দেখুন
ইপসা’র উদ্যোগে  কোভিড-১৯, লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক শিক্ষক ওরিয়েন্টেশন সম্পন্ন

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র বাস্তবায়নে “চট্রগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্তার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ
(সিভিক) প্রকল্প’র (R–2)” এর আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশ গ্রহণে- কোভিড-১৯, লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক “শিক্ষক ওরিয়েন্টেশন” কক্সবাজার ঝিলংজা হর্টিকালচার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মিল্টন রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার সদর। উপস্থিত ছিলেন ইপসা সিভিক কনসোর্টিয়াম এর মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার জনাব বনরত্ন তন্চঙ্গা, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ জনাব, উত্তম চক্রবর্তী। ওরিয়েন্টেশন ফ্যাসিলিটেট করেন ইপসা সিভিক কক্সবাজার সদর টিম।

প্রধান অতিথির বক্তব্যে জনাব,মিল্টন রায় বলেন, “পাঠ্য সূচীর পাঠদান দানের সাথে শিক্ষার্থীদের মূল্যবোধের শিক্ষায় এবং দেশপ্রেম গড়ে তোলা শিক্ষকদের নৈতিক দায়িত্ব।
কোভিড-১৯ বা করোনা পরিস্থিতিতে অনেক পিছিয়ে পড়া গরীব ছাত্রছাত্রীদের বিশেষ করে পাঠ্য সিলেবাস অনুযায়ী শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে শিক্ষকদের কাজ করে যেতে হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর