বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ সময় দেখুন
ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পাননি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। একই মামলার অভিযোগ আমলে নিয়ে ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণ পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় বিশেষ জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এদিকে দুপুরে পুলিশের কড়া পাহারায় বরখাস্তকৃত ওসি প্রদীপ দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত ২৬ জুলাই আদালতে দেওয়া চার্জশিটে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তরের অভিযোগ আনেন প্রদীপ ও চুমকির বিরুদ্ধে। শুনানি চলাকালে প্রদীপের জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করা হয়।

অভিযোগপত্রে মোট ২৯ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে। তবে এই চার্জশিট শুনানিতে প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট স্বভু প্রসাদ বিশ্বাস দাবী করে বলেন, এই ঘটনার সঙ্গে প্রদীপের কোনো সম্পৃক্ততা নেই।

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগে মামলা হলে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ দাশ আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে কারাগারে রয়েছেন ওসি প্রদীপ।

২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর