সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টের কাছাকাছি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টের কাছাকাছি – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের রেকর্ড উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। যা ইতিহাসে এখন পরযন্ত সূচকটির সর্বোচ্চ উত্থান। এখন সূচকটি আর মাত্র ১৯ পয়েন্ট বাড়লেই ৭ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৭ কোটি ৯৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, দর কমেছে ১০৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর