সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

নেটমাধ্যমে আতঙ্ক! চেহারার এই হাল করলেন কেন উরফি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১১৬ সময় দেখুন
নেটমাধ্যমে আতঙ্ক! চেহারার এই হাল করলেন কেন উরফি

উদ্ভট সব ফ্যাশনের কারণে নিয়মিত চর্চায় থাকেন উরফি জাভেদ। কখনও তার পোশাক, কখনও সাহসী মেকওভার- সব সময়ই কিছু না কিছু নিয়ে আলোচনায় থাকেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তবে এবার তার পোশাক নয়, নিজের চেহারা নিয়ে ভাইরাল হয়েছেন তিনি। যা উদ্বেগও ছড়িয়েছে নেটিজেনদের মাঝে।

সম্প্রতি কিছু ভাইরাল ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, মুখ ও ঠোঁট ফুলে ঢোল হয়ে আছে উরফির। ইনজেকশনের পর ইনজেকশন ফোটানো হচ্ছে ঠোঁটে! আর হঠাৎ এমন রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। কেউ কেউ ভাবছেন—উরফির কি শরীর খারাপ? কেউ আবার অ্যালার্জির ভয়েও ভুগছেন।

আসলে যা ঘটেছে, তা নিয়েই স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন উরফি নিজেই। তিনি জানিয়েছেন, মুখের পুরনো ফিলার্স সরিয়ে ফেলছেন তিনি। কারণ আগেরটি নষ্ট হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এ প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক বলেও সতর্ক করেছেন সকলকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর