সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

পুঁজিবাজারে ব্যাংকগুলোর সক্ষমতার ৬০ শতাংশ বিনিয়োগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৪ সময় দেখুন
পুঁজিবাজারে ব্যাংকগুলোর সক্ষমতার ৬০ শতাংশ বিনিয়োগ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংকগুলোর বেশি বিনিয়োগ করায় বিক্রির চাঁপ আসবে বলে গুঞ্জন ছড়ানো হচ্ছে। অথচ ব্যাংকগুলো তাদের বিনিয়োগ সক্ষমতার ৬০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। এখনো ৪০ শতাংশ বিনিয়োগের সুযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ি, ব্যাংকগুলো সমন্বিতভাবে মূলধনের সর্বোচ্চ ৫০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। যা পরিপালন করছে ব্যাংকগুলো।

তারপরেও ব্যাংকের বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংকগুলো বেশি বিনিয়োগ করায় বিক্রির চাঁপ আসবে বলে বাজারে খবর ছড়ানো হয়েছে। কিন্তু বাস্তবে নিয়মের মধ্য থেকেই ব্যাংকগুলোর এখনো অনেক বিনিয়োগ করার সুযোগ রয়েছে।

জানা গেছে, ব্যাংকগুলোর সমন্বিতভাবে ৪৭ হাজার ৬৪৬ কোটি ৩০ লাখ টাকার মূলধন রয়েছে। এ হিসেবে ব্যাংকগুলো পুঁজিবাজারে ৫০% হারে ২৩ হাজার ৮২৩ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু ব্যাংকগুলো বিনিয়োগ করেছে ১৪ হাজার ৩৬৩ কোটি ৮৭ লাখ টাকা। যা মূলধনের ৩০ শতাংশ বা বিনিয়োগ সক্ষমতার ৬০ শতাংশ।

গত ৩১ জুলাইয়ের ২২টি ব্যাংকের বিনিয়োগ বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এরমধ্যে সক্ষমতার সবচেয়ে কম বিনিয়োগ করেছে এবি ব্যাংক।

ব্যাংকটির শেয়ারবাজারে মূলধনের ৫০ শতাংশ হারে ৭৮২ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগের সুযোগ থাকলেও করেছে মাত্র ২৩৭ কোটি ২৮ লাখ টাকা। যা মূলধনের ১৫ শতাংশ।

অন্যদিকে মূলধন বিবেচনায় সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এ ব্যাংকটি থেকে ২ হাজার ২৩৫ কোটি ৮৮ লাখ টাকার মূলধনের বিপরীতে ১ হাজার ৯৫ কোটি ২৭ লাখ টাকা বা ৪৮.৯৯ শতাংশ বিনিয়োগ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর