সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

বাটা সু’র লোকসান কমেছে ৯৫ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
বাটা সু’র লোকসান কমেছে ৯৫ শতাংশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু’র চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) শেয়ারপ্রতি লোকসান কমেছে ৯৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৪৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫১.৬৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ৪৯.২৩ টাকা বা ৯৫ শতাংশ কমেছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫৩.৭৪ টাকা।

২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৫.৫৩ টাকায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর