সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বিক্রেতা সংকটে ৫ কোম্পানি হল্টেড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
বিক্রেতা সংকটে ৫ কোম্পানি হল্টেড – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার ও ইউনিট বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। আজ (০১ সেপ্টেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।

কোম্পানিগুলোর হলো : মিথুন নিটিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল এবং তাল্লু স্পিনিং।

জানা গেছে, মঙ্গল মিথুন নিটিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১৯.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৭.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১.৬০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

৩১ আগস্ট বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪১.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫৫.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪.৬০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১৩.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৩০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

৩১ আগস্ট তাল্লু স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৩.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৬০ শতাংশ বেড়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) লেনদেনের আড়াই ঘণ্টায় হল্টেড হয় ৮ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হচ্ছে- মিথুন নিটিং, তমিজ উদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মেঘনা পেট, তাল্লু স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর