সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণায় আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ সময় দেখুন
শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণায় আনন্দ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এতে শরীয়তপুর-১ আসনে মনোনীত হয়েছে সাইদ আহমেদ আসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-১ আসনে মনোনীত সাইদ আহমেদ আসলাম স্থানীয়ভাবে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় শরীয়তপুর চৌরঙ্গী মোড় হতে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যুবদল কর্মী সবুজ হোসেন শুভর কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।

আনন্দ মিছিলে যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিল শেষে যুবদল কর্মী সবুজ হোসেন শুভ বলেন, শরীয়তপুর-১ আসনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর