সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিবরা ইনফিউশন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিবরা ইনফিউশন – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১০টির বা ৫৫.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে লিবরা ইনফিউশনের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিবরা ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭২.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৭৩.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩০১.৬০ টাকা বা ৩৯.০৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্মা এইডসের ৩৪.৫৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩২.২৩ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৩০.৪৯ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২৯.৭০ শতাংশ, বাটা সু’র ২৯.৩৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২৭.৩৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২৬.৮০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২৪.১১ শতাংশ এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২২.১১ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর