মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল(হাটহাজারী) এর একটি টিম উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী বিএমএ গেট সংলগ্ন মহাসড়কের পশ্চিম পার্শ্বে রাত প্রায় ০৭ঃ৪৫ ঘটিকায় ১,২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা সহ কক্সবাজার থেকে লক্ষীপুর পাচারকালে ইয়াবা পাচারকারী আসামী জনাব মোঃ ইয়াছিন আরাফাত প্রঃ জীবন (২৩) কে গ্রেফতার করা হয়।
আসামী- জনাব মোঃ ইয়াছিন আরাফাত প্রঃ জীবন (২৩), পিতা- ফিরোজ আলম ভূইয়া, মাতাঃ জান্নাতুল ফেরদৌস, সাং- দক্ষিণ মজুপুর, কালু মেস্তুরীর বাড়ি, থানাঃ লক্ষীপুর সদর, জেলাঃ লক্ষীপুর। তাকে বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে ০১ টি মামলা দায়ের করা হয়।