শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩ শিগগিরই যুদ্ধ বন্ধের দাবি ট্রাম্পের, তেহরান জানাল কিছুই ‘চূড়ান্ত’ নয় রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দফতরের প্রশাসক নিয়োগ Shock for Japan as captain Wataru Endo withdraws from World Cup squad and retires from international football after injury blow | Football News এবারের বাজেট বাস্তবতাবিবর্জিত-উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম পদ্মা নদীতে ভেসে আসলো লাশ কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন Maharashtra Cyber Files FIR Against Pranit More; Alia Bhatt’s ‘Alpha’ Poster Sparks Plagiarism Debate | Bollywood News ‘ভারত-বাংলাদেশের মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক তাই করব’

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮৫ সময় দেখুন
হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩


ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৫৩ শিশু।

শুক্রবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ১৫৪ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১২৬ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৭ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জন এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ১৮৫ শিশু। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৬৫ হাজার ২৭৫ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৬৪৩ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৫৫১ জন এবং নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom