সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

৪ সেপ্টেম্বর ট্রেক সনদ বিতরণ করবে ডিএসই – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩১০ সময় দেখুন
৪ সেপ্টেম্বর ট্রেক সনদ বিতরণ করবে ডিএসই – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : শেয়ার কেনাবেচা করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আওতাভুক্ত নতুন ট্রেক সনদ আগামি শনিবার (০৪ সেপ্টেম্বর) বিতরণ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আগামী ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া ব্রোকারেজ হাউজগুলোর কাছে ট্রেক সনদ হস্তান্তর করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রথম দফায় গত ১৮ মে ৩০টি, দ্বিতীয় দফায় ২১ জুন ২৬টি এবং তৃতীয় দফায় ৯টি ব্রোকারেজ হাউজের অনুমোদন দিয়েছে বিএসইসি।

ট্রেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। এ সময় ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

প্রথম ধাপে অনুমোদন পাওয়া ব্রোকারেজ হাউজগুলো হলো—কবির সিকিউরিটিজ, মোনার্ক হোল্ডিংস, সোহেল সিকিউরিটিজ, আরএকে ক্যাপিটাল, যমুনা ব্যাংক সিকিউরিটিজ, স্নিগ্ধা ইক্যুইটিস, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি, সাউথ এশিয়া সিকিউরিটজ, ট্রাইস্টার সিকিউরিটিজ, ৩আই সিকিউরিটিজ, সোনালী সিকিউরিটিজ, কেডিএস শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, আল হারমাইন সিকিউরিটিজ, মির সিকিউরিটিজ, টিকে শেয়ার অ্যান্ড সিকিউরিটজ, এনআরবি ব্যাংক সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট, আমায়া সিকিউরিটিজ, প্রুডেন্সিয়াল ক্যাপিটাল, তাকাফুল ইসলামী সিকিউরিটিজ, বিএনবি সিকিউরিটিজ, অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ, মাহিদ সিকিউরিটজ, বারাকা সিকিউরিটিজ, এএনসি সিকিউরিটিজ, এসএফআইএল সিকিউরিটিজ, তাসিয়া সিকিউরিটিজ, ডাইনেস্টি সিকিউরিটিজ, সেলেস্টিয়াল সিকিউরিটিজ ও ট্রেড এক্স সিকিউরিটিজ।

দ্বিতীয় ধাপে অনুমোদন পাওয়া ব্রোকারেজ হাউজগুলো হলো—বি রিচ, ইম্পেরোর সিকিউরিটিজ, বি অ্যান্ড বিএসএস ট্রেডিং, ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ, এনওয়াই ট্রেডিং, কলম্বিয়া শেয়ার, এমকেএম সিকিউরিটিজ, স্মার্ট শেয়ার, বিনিময় সিকিউরিটিজ, রিলিফ এক্সচেঞ্জ, আমার সিকিউরিটিজ, ব্যাঙ জি জিও টেক্সটাইল, মিনহার সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ ও রহিমা ইক্যুইটি।

তৃতীয় ধাপে অনুমোদন পাওয়া ব্রোকারেজ হাউজগুলো হলো—অ্যাসুরেন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড, মেট্রিক্স সিকিউরিটিজ লিমিটেড, সিএএল সিকিউরিটিজ লিমিটেড, এসবিআই সিকিউরিটিজ লিমিটেড, উইংস ফিন লিমিটেড, ফারইস্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেড, ইন্নোভা সিকিউরিটিজ লিমিটেড এবং ডিপি৭ লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর