বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মিসর যাচ্ছেন ব্লিংকেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১২৯ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মিসর যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র দফতর এ কথা জানিয়েছে।

মঙ্গলবার ব্লিংকেন মিসর যাবেন। সেখানে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি বৈঠক নিয়ে মিসরের নেতাদের সাথে আলোচনা করবেন। পরোক্ষ এ আলোচনা কয়েকদিনের মধ্যে কায়রোয় পুনরায় শুরু হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিড্যান্ট প্যাটেল এ কথা জানান।

এর আগে, রোববার ইসরায়েলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন ব্লিংকেন।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর