সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

নাগরপুরে কৃষকদের মধ্যে রবি মৌসুমে বীজ ও সার বিতরণের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৫০ সময় দেখুন
নাগরপুরে কৃষকদের মধ্যে রবি মৌসুমে বীজ ও সার বিতরণের উদ্বোধন

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানোর উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থবছরে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারীর জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণের প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারন অফিসার মোঃ সাজেদুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবুল মোমিন, বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, নাগরপুর থানা তদন্ত (ওসি) মোঃ আঃ কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ তোরাপ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলার ১২টি ইউনিয়নে ধাপে ধাপে বীজ ও সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে মামুদনগর ও নাগরপুর সদর ইউনিয়নের ১০,১৩০ জন কৃষকের হাতে প্রতীকীভাবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য ইউনিয়নের কৃষকদেরও এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বক্তারা জানিয়েছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয় এবং প্রণোদনা বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর