সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

বিক্রেতা সংকটে ৬ কোম্পানির শেয়ার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
বিক্রেতা সংকটে ৬ কোম্পানির শেয়ার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার ও ইউনিট আজ (০২ সেপ্টেম্বর) লেনদেন চলাকালীন সময় বিক্রেতা শূন্য হয়ে পড়ে। অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : তমিজউদ্দিন টেক্সটাইল, সমতা লেদার কমপ্লেক্স, ডমিনেজ স্টিল, প্রিমিয়ার সিমেন্ট, দেশবন্ধ পলিমার এবং তাল্লু স্পিনিং।

জানা গেছে, বুধবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৪.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২৫.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১.৪০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

১ সেপ্টেম্বর সমতা লেদারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৩.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.২০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

বুধবার ডমিনেজ স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

১ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৪৮ শতাংশ বেড়েছে।

এদিকে প্রিমিয়ার সিমেন্টের স্ক্রিনে ৬০ হাজার ৬৮০টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯১ টাকা দরে লেনদেন হয়।একই সময়ে দেশবন্ধ পলিমারের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

ডিএসই সূত্রে জানা যায়, ০১ সেপ্টেম্বর বিক্রেতা সংকটে হল্টেড হয় তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলোর হলো : মিথুন নিটিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল এবং তাল্লু স্পিনিং।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর