সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ‘কটূক্তিপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৪ সময় দেখুন
নোয়াখালীতে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ‘কটূক্তিপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী – ৫ আসনের বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মো ফখরুল ইসলামের বিরুদ্ধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে ‘কটূক্তিপূর্ণ বক্তব্য’ দেওয়ার অভিযোগে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নোয়াখালী কবিরহাটে স্থানীয় ছাত্রদল, যুবদল ও সেচ্চাসেবক দলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপি নেতা মোঃ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, জয়নাল আবেদীন ফারুক, গোলাম হায়দার বিএসসি এবং নজরুল করিম চৌধুরীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের কটূক্তি করার প্রতিবাদ জানান।

এ সময় তারা বিক্ষোভ মিছিল থেকে কটূক্তিপূর্ণ বক্তব্য’ দেওয়ার অভিযোগে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মো ফখরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারেক রহমানের কাছে দাবী জানান।

নেতারা দাবি করেন, দল থেকে মনোনয়ন পাওয়া এমন নেতার কাছ থেকে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। তাঁরা অবিলম্বে ওই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একইসাথে কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটুক্তি করায় তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। নতুন করে ক্লিন ইমেজের লোককে দলীয় মনোনয়ন দিতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর