সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

৭ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম ডিএসইএক্সের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ সময় দেখুন
৭ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম ডিএসইএক্সের – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসই প্রধান মূল্য ‍সূচক ডিএসইএক্স লেনদেনের মাত্র ৩৬ মিনিটে ৭১ পয়েন্ট বেড়ে ৭ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। যা পুঁজিবাজারে সূচকটির ইতিহাসে এখন পরযন্ত সর্বোচ্চ উত্থান। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। এই সময়ে ডিএসইতে ৪৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর